মানুষ রাস্তায় নামলে গুম-খুন হয়ে যায়: চরমোনাই পীর

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:০০আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ২১:৫৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘দেশের মানুষের জীবনের নিরাপত্তা নেই। মানুষের স্বাধীনতার কথা বলতে শুনি, তবে বাস্তবে দেখি না। আজকে মানুষ রাস্তায় নামলে গুম ও খুন হয়ে যায়।’

রবিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগা মাঠে জেলা ইসলামী আন্দোলনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ স্বাধীনতার ৫২ বছর শেষ করে ৫৩ বছরে পা রেখেছে। রাজনীতি মানুষ করে মানুষের কল্যাণের জন্য। ৫২ বছরে আমরা কী পেলাম ও কী দেখলাম। যাদের মাধ্যমে দেশ বর্তমানে চলছে, তাদের কারণে দুর্নীতিতে বিশ্বে পাঁচবার প্রথম হয়েছে।’

চরমোনাই পীর আরও বলেন, ‘রিকশা ও ঠ্যালা গাড়িয়ালা ভাইয়েরা কষ্টের মাধ্যমে অর্থ উপার্জন করেন। সেই অর্থের মধ্যেও ট্যাক্স বসানো হয়। আর যারা ক্ষমতায় আছে, কষ্টে উপার্জিত সেই অর্থ পাচার করে কানাডাসহ বিভিন্ন জায়গায় বেগমপাড়া তৈরি করে। আজকে তাদের দলীয় লোকরাই চাকরি, টেন্ডারসহ বিভিন্ন দিকের সুবিধাভোগ করছে। যেভাবে দেশ চলছে, এর পরিবর্তন প্রয়োজন। শান্তি শব্দের নাম শুনেছি, কেউ দেখাতে পারে নাই। ইসলামী নীতি আদর্শের মধ্যেই আছে দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি।’  

তিনি বলেন, ‘আজকে বাংলাদেশের ভেতরে যে অরাজকতা ও অশান্তি চলছে, বর্তমান সরকার তারা যখন বিরোধী দলে ছিল তখন হরতাল, অবরোধসহ নানা কর্মসূচির মাধ্যমে আগুন জ্বালিয়েছে। ঢাকার রাজপথে বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে মেরেছে। আজকে তারা ক্ষমতায় যাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে জাতীয় সরকার তারা বোঝে না। তারা বুঝবে কীভাবে, যারা ক্ষমতালোভী, তারা দেশ ও জনগণের ভালো বোঝে না।’ 

জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আকরাম আলীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
হামে শিশু মৃত্যুর তদন্ত ও বিচার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি