মাদারীপুর জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা

মাদারীপুর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৯

মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা করা হয়েছে। জেলার অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে মামলাটি করেন শহরের খালেদা ইয়াসমিন নামে এক নারী।

সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী প্রদীপ চন্দ্র সরকার। তিনি বলেন, ‘আমার মক্কেল অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলায় বাদী ডিক্রি প্রাপ্ত হন। এরপর ডিক্রি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক পদক্ষেপ নেননি। বাস্তবায়নের জন্য লিগ্যাল নোটিশ দেওয়া হলে তিনি তার জবাব দেননি। তাই তার বিরুদ্ধে গত ৩১ আগস্ট আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল ও মাদারীপুর যুগ্ম জেলা জজ-১ আদালতের বিচারক কোহিনুর আরজুমান জেলা প্রশাসকের বিরুদ্ধে সমন জারি করেন।’

জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে কল দিলে তিনি রিসিভ করেননি। পরে মেসেজ পাঠালেও জবাব দেননি।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী