সৌদির হাসপাতালে ৩ মাস ধরে পড়ে আছে বাংলাদেশি যুবকের লাশ

রাজবাড়ী প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৫

সৌদি আরবের একটি বেসরকারি হাসপাতালের মর্গে প্রায় তিন মাস ধরে পড়ে আছে মো. হুমায়ুন বেপারী নামে এক প্রবাসী বাংলাদেশির লাশ। গত ২২ জুন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।

হুমায়ুন বেপারী রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলার বাজার উদয়পুর গ্রামের আব্দুর রশিদ বেপারির ছেলে। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় লাশ দেশে আনতে পারছে না পরিবার। হুমায়ুনের স্ত্রী ও তিন সন্তান আছে।

জানা গেছে, ৩১ বছর বয়সী মো. হুমায়ুন ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ভাগ্য ফেরাতে সৌদি আরব যাওয়ার কয়েক দিনের মাথায় গত জুনে অসুস্থ হয়ে পড়লে দেশটির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ২২ জুন মারা যান। মৃত্যুর খবরটা পরিবারকে জানায়নি কেউ। দুই দিন আগে পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। তার মৃত্যুতে পরিবারটি অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে।

স্বামীর মরদেহ শেষবার দেখার আকুতি জানিয়ে স্ত্রী নুপুর বেগম জানান, পারিবারিক আর্থিক অনটনে দিন যাচ্ছে তাদের। তার ওপর স্বামী হারানোর শোক। লাশ ফেরাতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

বসন্তপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আমির হোসেন বলেন, তিন মাস আগে হুমায়ুন বেপারী সৌদির একটি হাসপাতালে মারা যান। এরপর থেকেই তার পরিবার কোনও খোঁজ পাচ্ছিল না। গত কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর বিষয়টি জানা যায়। কাগজপত্রের কিছু জটিলতার কারণে তার লাশ দেশে আনতে একটু সময় লাগছে। এমনকি পরিবারের অস্বচ্ছলতা কারণেও লাশটি আনতে পারছে না।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি