নারায়ণগঞ্জে গণসংহতি আন্দোলনের নেতার ওপর হামলার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩১

নারায়ণগঞ্জ জেলা গণতন্ত্র মঞ্চ ও গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

তরিকুল সুজন দাবি করেন, ‘রাত সাড়ে ৮টার দিকে আমি কলেজ রোড এলাকায় একটি রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলাম। এর মধ্যে বৃষ্টি শুরু হলে রেস্তোরাঁর নিচতলায় অবস্থান করি। এ সময় দুই ব্যক্তি আমার হাত ধরে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে বলে, ‘‘বেশি বাইরা গেছস, কার নামে কী কস বুঝোস না।’’ এগুলো বলেই আমাকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে শুরু করে। এক পর্যায়ে আমি দৌড়ে রেস্তোরাঁর ভেতরে গিয়ে আশ্রয় নিই। এ সময় তারা পুনরায় মারধরের হুমকি দিয়ে চলে যায়।’

হামলাকারী কারা এবং কেন এই হামলা করা হয়েছে- এই প্রশ্নে তিনি বলেন, ‘হামলাকারীদের আমি চিনতে পারিনি। তাদের আগে কখনও দেখেছি বলে মনে পড়ছে না। তবে গত ১৫ সেপ্টেম্বর একজন স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে বক্তব্য দেওয়ার কারণে এই হামলা ঘটনা ঘটে থাকতে পারে। এই ঘটনায় থানায় জিডি করা হবে।’

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম মিয়া বলেন, ‘এ বিষয়ে কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে হামলার ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পর রাতেই নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রেসক্লাব থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে সাধু পোলের গির্জার সামনে গিয়ে শেষ হয়।

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান