টাকা ছিনিয়ে নিতে চাইলে ছিনতাইকারীদের বাধা, ছুরিকাঘাতে সবজি বিক্রেতা নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আক্কাস সিকদার (৪৫) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে পাইনাদি এলাকায় রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

নিহত আক্কাস সিকদারের বাড়ি বরগুনা জেলার আমতলী থানার হাট চুনাখালি ঠিকদান এলাকায়। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি বাতানপাড়া তালতলা ক্লাব এলাকায় মোতালেবের বাড়িতে ভাড়া থাকতেন ও পেশায় সবজি বিক্রেতা।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই হুমায়ুন কবির জানান, প্রতিদিনের মতো যাত্রাবাড়ী থেকে নিজের ব্যবসার সবজি কিনতে আক্কাস আলী টাকা নিয়ে ভোরে বাসা থেকে বের হন। এ সময় পাইনাদি এলাকায় রাস্তায় একদল ছিনতাইকারী তার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। ছিনতাইকারীদের সঙ্গে তার ধস্তাধস্তিও হয়। একপর্যায়ে ছিনতাইকারীদের একজন তার বুকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহরের খানপুর এলাকায় ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের