নিখোঁজের দুই দিন পর অচেতন অবস্থায় আ.লীগ নেতাকে উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৩

টাঙ্গাইলে নিখোঁজের দুই দিন পর অচেতন অবস্থায় কবরস্থানের পাশ থেকে শাহ আলম সরকার নামের এক আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ভূঞাপুর উপজেলার ছাব্বিশা গ্রামের কবরস্থানের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

শাহ আলম সরকার জেলার ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের আথাইল শিমুল গ্রামের আব্দুল মজিদ সরকারের (মন্টু) ছেলে। তিনি লোকেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

শাহ আলমের ভাই ওমর ফারুক বলেন, ‘গত ১৭ সেপ্টেম্বর সকালে ঘাটাইলের নিজ বাসা থেকে তিনি ভূঞাপুর ল্যাব ওয়ান ক্লিনিকে যাওয়ার জন্য রওনা দেন। এরপর থেকে তার কোনও খোঁজ পাওয়া যায়নি। ঘটনার দুই দিন পর মঙ্গলবার ভোরে অচেতন অবস্থায় ছাব্বিশা গ্রামের কবরস্থানের পাশ থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই দুই দিন তিনি কোথায় ছিলেন বা কেউ আটকে রেখেছিল কিনা বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো বাসের চালক ও হেলপারের
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী