কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক হল থেকে মাদকদ্রব্য উদ্ধার, অভিযুক্ত ৪

কুবি প্রতিনিধি
০৭ মে ২০২৫, ১০:৫৬আপডেট : ০৭ মে ২০২৫, ১০:৫৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনটি কক্ষ থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে হল প্রশাসন। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত ১১টার দিকে হল প্রাধ্যক্ষের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মাহামুদুল হাসান খান, আবাসিক শিক্ষক মো. গোলাম মাহমুদ পাভেল ও মোহাম্মদ ওমর ফারুক এই অভিযান পরিচালনা করেন। এসময় ৪০৫, ৫০৫ ও ৫১৬ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধার করে হল প্রশাসন।

উক্ত রুমগুলোতে বসবাসকারী চার শিক্ষার্থীকে প্রাথমিকভাবে জড়িত থাকার বিষয়ে প্রমাণ পেয়েছেন বলে জানান প্রাধ্যক্ষ। চার জন হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফুল ইসলাম সাদিফ, লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ, ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফ হাসান জিদনী এবং প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল খান।

হলের প্রাধ্যক্ষ ড. মাহামুদুল হাসান খান বলেন, 'আমরা প্রতিদিনের মতো আজকেও (মঙ্গলবার) রেইড দিয়ে ৪ জনকে মাদকদ্রব্যসহ পেয়েছি। তাদের বিরুদ্ধে আগামীকাল (বুধবার) প্রক্টরিয়াল বডির কাছে লিখিত অভিযোগ দেবো। পরে শৃঙ্খলা বোর্ডে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অভিযুক্ত চার জন কোনোভাবেই হলে থাকতে পারবে না।’

/কেএইচটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী