স্পিডবোট উল্টে বাবা-মায়ের সঙ্গে থাকা চার বছরের শিশু নিখোঁজ

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০২

কিশোরগঞ্জের মিঠামইনে নদীতে মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট উল্টে চার বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিঠামইন উপজেলার রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেনানিবাসের কাছে ঘোড়াউত্রা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ হুসরাতুল জান্নাত ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের নাসির উদ্দিনের মেয়ে। তিনি অষ্টগ্রাম উপজেলার আদমপুর ভূমি অফিসের নায়েব।

মিঠামইন থানার ওসি মো. আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিঠামইন উপজেলা সদরের রাষ্ট্রপতির ঘাট থেকে ১৫ জন যাত্রী নিয়ে ভাড়ায় চালিত একটি স্পিডবোট করিমগঞ্জ উপজেলার বালিখোলা যাচ্ছিলো। ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পর রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেনানিবাস এর কাছে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লেগে মাঝ নদীতে স্পিডবোটটি উল্টে যায়। এ সময় অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হয় শিশু জান্নাত। সে বাবা-মায়ের সঙ্গে বাড়িতে যাচ্ছিলো।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার চেষ্টা চালায়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজার গিফারী জানান, রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত রয়েছে। কাল সকালে ৫ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করবে।

/কেএইচটি/
সম্পর্কিত
১১ ঘণ্টায়ও খোঁজ পাওয়া যায়নি স্কুলছাত্রী জুঁইয়ের
পদ্মায় নৌকাডুবি: দুই দিন পর উদ্ধার বাবা-ছেলের মরদেহ
পদ্মায় ঢেউয়ের কবলে পড়ে নৌকাডুবি, মা উদ্ধার হলেও নিখোঁজ বাবা-ছেলে
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল