টাঙ্গাইলে ১০ টন পলিথিন জব্দ

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৩, ১৭:৫১আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৭:৫১

টাঙ্গাইলে অভিযান চালিয়ে ১০ টন পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও কাভার্ডভ্যানের চালককে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. সুলতানা রাজিয়া সদর উপজেলার ক্ষুদিরামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

এ সময় জেলা পরিবেশ অধিদফতরের উপপরিচালক জমির উদ্দিন, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ ও তুহিন আলমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট মোছা. সুলতানা রাজিয়া বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল একটি কাভার্ডভ্যানে করে প্রায় ১০ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন রাজশাহী নিয়ে যাওয়া হচ্ছে। পরে অভিযান চালিয়ে সেই গাড়িটি আটক করা হয়। এ সময় গাড়িতে থাকা প্রায় ১০ টন পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এ ছাড়াও গাড়িচালককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের জেল দেওয়া হয়। পরে তিনি টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম