বুড়িগঙ্গায় বর্জ্য নিষ্কাশন: পরিবেশ অধিদফতরের যৌথ অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৫, ১৭:২৪আপডেট : ০৭ মে ২০২৫, ১৭:২৪

বুড়িগঙ্গা নদীতে সরাসরি বর্জ্য নিঃসরণের ঘটনায় শ্যামনগর কদমতলী শিল্প এলাকায় যৌথ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা, ঢাকা গবেষণাগার এবং ঢাকা মহানগর কার্যালয়। বুধবার (৭ মে) এ অভিযান চালানো হয়।

অভিযানের শুরুতেই কর্মকর্তারা নদীর তীরে একটি পাইপলাইন দিয়ে দূষিত পানি সরাসরি বুড়িগঙ্গায় ফেলার দৃশ্য দেখতে পান। তাৎক্ষণিকভাবে সেই বর্জ্য পানির নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য।

দূষিত পানি সরাসরি বুড়িগঙ্গায় ফেলা হচ্ছে

পরে দুটি ডাইং কারখানা পরিদর্শনে দেখা যায়, তাদের ইটিপি বন্ধ এবং ময়লা পানি সরাসরি ড্রেনে নিষ্কাশন হচ্ছে। তাৎক্ষণিকভাবে ওই পানির নমুনাও সংগ্রহ করা হয়। অভিযানের সময় বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কারখানাগুলো ইটিপি চালু করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ এলাকায় প্রায় ৪৯টি ডাইং ও ওয়াশিং কারখানা রয়েছে, যেগুলোর বর্জ্য নিষ্কাশনের বিষয়টি নিয়মিত মনিটরিংয়ের আওতায় আনা প্রয়োজন। এ জন্য রোস্টারভিত্তিক দায়িত্ব দিয়ে মহানগর কার্যালয়ের তত্ত্বাবধানে মনিটরিং চালুর সুপারিশ করা হয়।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
শীতলক্ষ্যার তীরে ২০ কারখানার বিদ্যুৎ-গ্যাস লাইন বিচ্ছিন্ন, হাইকোর্টে প্রতিবেদন
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের