বিএনপি ও ফখরুলদের সময় শেষ: ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৩, ১৯:২৪ আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১৯:৪১

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার মরে ভূত হয়ে গেছে। এ ভূত মাথা থেকে নামান। তত্ত্বাবধায়ক সরকার এখন আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত। আর কোনও দিন চোখ মেলবে না। নির্বাচনে আসেন, তা না হলে সব হারাবেন। মির্জা ফখরুল ইসলাম বলেন আওয়ামী লীগের সময় শেষ, কিন্তু প্রকৃত হলো বিএনপি ও ফখরুলদের সময় শেষ। আজরাইল বিএনপি নেতাদের গলা টিপে ধরবে।’

শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে সোনারগাঁ থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল বলেছেন ঢাকাকে অচল করে দেবেন। আমরা বলতে চাই, দেশের মানুষই আগামীতে বিএনপিকে অচল করে দেবে। এ নারায়ণগঞ্জই যথেষ্ট বিএনপিকে রুখে দিতে।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ ভুল করবেন না। তিনি (প্রধানমন্ত্রী) এ নারায়ণগঞ্জকে অনেক দিয়েছেন। আশা করি নারায়ণগঞ্জবাসী এর প্রতিদান দেবেন। আগামীতে আরও দেবেন।’

দুই সেলফিতে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দুই সেলফিতে তাদের ঘুম হারাম হয়ে গেছে। ভারতে জি সম্মেলন ও আমেরিকাতে নৈশভোজে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফিতে সব পরিষ্কার হয়ে গেছে। তাই এখন বিএনপির জ্বালা। পদ্মা সেতু, চিটাগাংয়ে টানেল, এলিভেটেড এক্সপ্রেস, একদিনে শতাধিক সেতু উদ্বোধনে বিএনপির অন্তর্জ্বালা শুরু হয়ে গেছে। বিএনপির সঙ্গে আর কোনও সমঝোতা চলবে না। তোমরা জনগণের শত্রু। জনগণের শত্রুর সঙ্গে আওয়ামী লীগ কোনও সমঝোতা করবে না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মঈনুল হাসান নিখিলসহ নারায়ণগঞ্জ জেলা ও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
দলীয় পরিচয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সরকার কতটা কঠোর?
মওদুদী ভারতের দালাল, বাংলার মাটিতে তার দলের স্থান হবে না: ভূমিমন্ত্রী
সর্বশেষ খবর
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট