কৃষিবিদ মশিউর রহমানের মায়ের ইন্তেকাল, প্রধানমন্ত্রীর শোক

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৩, ১২:৩৪আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১২:৩৯

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ূনের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শোক জানিয়েছেন। এক বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দীন আবুল মিয়ার স্ত্রী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ূনের মা জরিনা আক্তার দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যানসারসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৫ অক্টোবর) সকাল ৭টার দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ৯ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-পরিজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার বিকাল ৪টার দিকে তাঁর নিজ বাড়িতে মরদেহ এসে পৌঁছায় ঈদগাহ মাঠে। এ সময় কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও সাধারণ জনগণ ছুটে আসেন জানাজায় অংশ নিতে। 
পরে জেলার হোসেনপুর উপজেলার নতুন বাজার ঈদগাহে বিকালে  জানাজায় কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তার পরিবার, স্বজন ও এলাকাবাসী চোখের জলে বিদায় জানান। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী