শিশুকে যৌনপল্লিতে বিক্রির চেষ্টা, ২ জনকে গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৩, ১৮:২৪আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৮:২৪

চাকরি দেওয়ার কথা বলে রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে এক শিশুকে (১৪) বিক্রির চেষ্টাকালে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বাড়ি রাজশাহীর কাটাখালী থানা এলাকায়। বুধবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে যৌনপল্লির এক বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে।

গ্রেফতাররা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চর চান্দা গ্রামের খান শহিদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন জাহিদ (৩৫) ও বগুড়ার শেরপুর উপজেলার কৃষ্ণপুর যমুনাবাড়ি এলাকার মকবুল হোসেনের ছেলে মো. জসিম উদ্দিন (২২)।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় এই দুই জনের বিরুদ্ধে মামলা করেছেন। যে বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে সেই বাড়ির মালিক চম্পা বেগম (৫০) ও আপন মন্ডল (২৪) নামের আরেকজনকেও আসামি করা হয়েছে।

জানা গেছে, শিশুটির বাবা স্থানীয় বাজারে দর্জির দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। বাবাকে সহযোগিতা করতে স্থানীয় এক পরিচিতের মাধ্যমে প্রায় দুই মাস আগে সাভার আশুলিয়ার কাঁঠালতলার একটি গেঞ্জি কারখানায় কাজ নেয় শিশুটি। এক মাসের বেশি কাজ করার পর কারখানা বন্ধ হয়ে যায়। কারখানায় জসিম উদ্দিন ও বগুড়ার খামাড়কান্দি শাপগ্রামের আপন মন্ডল নামের দুই জন কাজ করতো। শিশুর মাসিক বেতনের দায়িত্বভার পড়ে কারখানার লাইন্সম্যান জসিম উদ্দিনের ওপর। বেতন না দেওয়ায় শিশুটির বাবা ৯ অক্টোবর আশুলিয়া থেকে তার মেয়েকে বাড়ি নিয়ে যান।

২২ অক্টোবর রাতে আসামি আপন মন্ডল ফোন করে শিশুটিকে জানায়, তোমার বেতন হয়েছে এবং নতুন চাকরির ব্যবস্থা করেছে। এ কথা বলে তাকে বেতন নিয়ে যেতে বলে। কথামতো মঙ্গলবার (২৪ অক্টোবর) আপনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে রাত ৮টার দিকে সাভার জামগড়ায় আসতে বলে। জামগড়ায় পৌঁছালে ১, ২ ও ৪ নম্বর আসামি আশুলিয়া বাসস্ট্যান্ড থেকে বাসে দৌলতদিয়া নিয়ে যায়। রাত সাড়ে ১২টার দিকে তাকে দৌলতদিয়া যৌনপল্লির চম্পার বাড়িতে আত্মীয় পরিচয় দিয়ে রেখে পরদিন সকালে নতুন কর্মস্থলে নিয়ে যাবে বলে জানায়। 
পরদিন বুধবার ১, ২ ও ৪ নম্বর আসামি তাকে পতিতাবৃত্তির কথা বোঝাতে থাকলে শিশুটি কান্না করতে থাকে। স্থানীয় লোকজন বুঝতে পেরে থানা পুলিশকে খবর দিলে বিকালে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, বুধবার বিকালে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং দুই জনকে গ্রেফতার করে। রাতেই শিশুটির বাবা মানবপাচার আইনে মামলা দায়ের করেন। অপর দুই আসামি চম্পা বেগম ও আপন মন্ডল পলাতক রয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামিদের আদালতে প্রেরণ এবং শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
টাঙ্গাইলে যৌনপল্লিতে আগুনে পুড়লো ২২ ঘর
যৌনপল্লির মা ও শিশুর জন্মনিবন্ধন-এনআইডি প্রাপ্তিতে সমস্যা নিয়ে সভা
যৌনকর্মীদের আয়ের ৯০ শতাংশ ব্যবস্থাপনায় ‘ভাইয়েরা’
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি