লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত রায়কে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) প্যানেল চেয়ারম্যান শামসুল হককে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে চিঠি ইস্যু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারয়োরার।
এর আগে বুধবার স্থানীয় এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারি সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত একটি চিঠিতে অর্থআত্মসাতের বিষয়টি প্রমাণিত বলে উল্লেখ করা হয়।
চিঠিতে বলা হয়, কৃষ্ণ কান্ত রায় উপকারভোগীদের তিন লাখ দুই হাজার ২৮০ টাকা বিতরণ না করে নিজের হাতে রেখেছেন। যা তদন্তে প্রমাণ মিলেছে।
চেয়ারম্যান কৃষ্ণ কান্ত রায়কে স্থায়ী বহিষ্কার কেন করা হবে না- আগামী ১০ কর্মদিবসের মধ্যে এর জবাব লালমনিরহাট জেলা প্রশাসকের অফিসে দিতে বলা হয়েছে।
ইউএনও জি আর সারওয়ার বলেন, এর আগে তদন্ত করা হয়েছে। তদন্ত রিপোর্ট জেলা প্রশাসকের দফতরে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করেছে।









