ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৩, ১১:৪৬ আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১২:০৪

অবরোধের তৃতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ও সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাসহ তিন জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে মহাসড়কের মাদানীনগর এলাকায় টায়ার জ্বালিয়ে করে মিছিল করে কয়েকজন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তিন জনকে গ্রেফতার করে। অন্যদিকে মহাসড়কের সিদ্ধিরগঞ্জ সাজেদা হাসপাতালের সামনে জেলা কৃষক দলের নেতাকর্মীরা দুটি বাস ভাঙচুর করে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। তবে মহাসড়কের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

একজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘সকালে মাদানীনগর এলাকা থেকে আমরা মিছিল বের করেছি। পরে পুলিশ এসে আমাদের চার জন নেতাকর্মীকে আটক করেছে। টিএস তোফা, রুবেল, দেলোয়ার হোসেনসহ চার জনকে আটক করেছে।’

ককটেল বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীদের কেউ ককটেল বিস্ফোরণ করেননি।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে বিএনপির নেতাকর্মীরা অগ্নিসংযোগ করে মিছিল বের করেছে। এ সময় তিন জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তবে ককটেল বিস্ফোরণের কোনও ঘটনা ঘটেনি।’

/কেএইচটি/
সম্পর্কিত
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
বিএনপি নেতার মামলায় ফেসবুক পেজ ও গ্রুপের অ্যাডমিন কারাগারে
জন্মদিনের আয়োজন, নাকি নাশকতার প্রস্তুতি? ১৫ জনের রিমান্ড
সর্বশেষ খবর
রাজধানীতে সরকারি স্টাফ কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
রাজধানীতে সরকারি স্টাফ কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ