হাইড্রোলিক ট্রলির চাপায় প্রাণ গেলো দুই কলেজ শিক্ষার্থীর

মানিকগঞ্জ প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৩, ২১:০৬ আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ২১:০৬

মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি এলাকায় মালবাহী হাইড্রোলিক ট্রলির ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে উপজেলার তিল্লি ইউনিয়ন আকাশী ঘোষবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের দেশগ্রামের মেহের আলীর ছেলে সজিব হোসেন (১৯) ও দেলোয়ার হেসেনের ছেলে রনি হোসেন (১৯)। তারা মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে। এ ঘটনায় ট্রাক চালক মো. রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ।

পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, দক্ষিণ আয়নাপুর গ্রামের হাইড্রোলিক ট্রলি চালক মো. রুবেল মিয়া তিল্লি বাজার থেকে মালবোঝাই করে বেপোরোয়াভাবে গাড়ি চালিয়ে ধামশুর যাচ্ছিল। তিল্লি বাজারের ঘোষবাড়ির কাছে একটি মোটরসাইকেলের ওপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই শিক্ষার্থী সবিজ হোসেন মারা যান। পরে তাকে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরেক বন্ধু রনি মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে রাস্তায় মারা যান। এ ঘটনায় গাড়ির চালক রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ। সজিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতালে পাঠিয়েছে।

সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. শেখ ফরিদ হোসেন জানান, খবর পেয়েই ঘটনাস্থল থেকে সজিবের লাশ উদ্ধার করা হয়েছে। রনি নামে আরেকজন ঢাকা মেডিক্যালে নেওয়ার সময় রাস্তায় মারা গেছে। এ বিষয়ে গাড়ির চালককে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম