মহাসড়কের পাশের নিজ দোকান থেকে তেল ব্যবসায়ীর লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৩, ১০:১৫আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১০:১৫

গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় নিজ দোকান থেকে রহিম মিয়া (৩০) নামে এক তেল ব্যবসায়ীর লাশ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টায় মহানগরীর নাওজোড় এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দোকানে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন।

নিহত রহিম মিয়া ঝালকাঠি জেলার সদর উপজেলার চুন্নু মিয়ার ছেলে। তিনি নাওজোড় এলাকার জনৈক আরিফ হোসেনের বাসায় ভাড়া থাকতেন।

এলাকাবাসী জানান, নাওজোড় এলাকায় মহাসড়কের পাশে দোকান নির্মাণ করে তেল ও মবিল বেচাকেনার ব্যবসা করতেন রহিম। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই দোকানের ভেতর চৌকির ওপর রহিমকে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ সময় তার নাক ও মুখ থেকে রক্ত ঝরছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গাজীপুর মহানগরের বাসন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তেল ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের