গাজীপুরে আজও চলছে শ্রমিকদের আন্দোলন, অর্ধশতাধিক কারখানা বন্ধ

গাজীপুর প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৩, ১২:৩১আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১২:৩১

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। গত কয়েক দিনের শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের চান্দনা, কোনাবাড়ী, ভোগরা ও জরুন এলাকায় ৪০/৫০টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে ওইসব এলাকায় শ্রমিকেরা আন্দোলন করেন।

সকাল ১০টায় কাশিমপুর এলাকা ঘুরে দেখা গেছে, অব্যাহত শ্রমিক আন্দোলনের কারণে চান্দনা, কোনাবাড়ী, ভোগরা ও জরুন এলাকার অর্ধশতাধিক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দক্ষিণ কাশিমপুর (জরুন) এলাকার কটন ক্লাব (বিডি) লিমিটেড, ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেড, এমা সিনটেক্স লিমিটেড, রিপন নিটওয়্যার লিমিটেড, কাশিমপুর (নয়াপাড়) এলাকার কাইজার নিটওয়্যারস লিমিটেড, ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডেবোনেয়ার লিমিটেড, আরবিটেক্স নিটওয়্যার লিমিটেড, মন্ডল ফেব্রিকস লিমিটেড, মনটেক্স নিটওয়্যার লিমিটেড, মনটেক্স ফেব্রিকস লিমিটেডসহ ৪০/৫০টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। এর কিছু সময় পর আন্দোলনকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে দেন। শ্রমিকরা নাওজোড় থেকে ভাঙ্গা ব্রিজ এলাকায় সড়কের পাশের বিভিন্ন কারখানায় ঢিল ছুড়ে ভাঙচুর করেন। শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটনায় শিল্প ও থানা-পুলিশ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শিল্প পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরের কাশিমপুর এবং কোনাবাড়ীসহ আশপাশের এলাকায় বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। বিক্ষোভের কয়েকদিনে দুই শ্রমিক নিহতের ঘটনাও ঘটে। এরই জেরে শ্রমিকরা সকালে গাজীপুরের চান্দনা ও নাওজোড় এলাকায় সড়ক অবরোধ ও ভাঙচুর করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় সড়কের ওপর টায়ার, কাঠ ও বাঁশ ফেলে আগুন ধরিয়ে দিয়ে মহাসড়ক অবরোধ করেন।

খবর পেয়ে বাসন থানা পুলিশ, শিল্প পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকদের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের আগুন নিয়ন্ত্রণ করে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ বলেন, সকালে চান্দনা এলাকায় একটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তবে নাওজোড়সহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা ভাঙচুর করেন। আগুন ধরিয়ে মহাসড়ক অবরোধ করেন।

/এফআর/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের