রেললাইনের ওপরে লোহার পাত রেখে নাশকতার চেষ্টা, ৯৯৯-এ কলে রক্ষা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৩, ১৩:৩৯আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৩:৩৯

ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ফতুল্লা অংশের রেললাইনের ওপর লোহার পাত রেখে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে জিআরপি পুলিশ এসে রেললাইন থেকে লোহাটি উদ্ধার করে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ফতুল্লার কোতালেরবাগ হক বাজারের কাছে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জিআরপি পুলিশের এসআই মোখলেছুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, বেশ ওজনের মোটা একটি লোহার পাত রেল লাইনের ওপর নাট দিয়ে লাগিয়ে রাখা হয়েছে। পরে জরুরি নম্বরে কল পেয়ে লোহাটি রেললাইন থেকে সরিয়ে ফেলা হয়। এটি লাইনের ওপর থাকলে ট্রেন উল্টে অনেক বড় হতাহতের ঘটনা ঘটতে পারতো। এটা নাশকতার উদ্দেশে করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম বলেন, দুর্বৃত্তরা রেল লাইনের ওপর লোহা বসিয়ে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। দুর্বৃত্ত ব্যর্থ হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের