ডাক্তার দেখাতে গিয়ে বাসচাপায় নানি-নাতি নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৩, ১৮:৫০আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১৮:৫০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসচাপায় নানি ও নাতি নিহত হয়েছেন।

নিহতরা হলেন গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মৃত শাহজাহান মিয়ার স্ত্রী জোহরা বেগম (৫৬) ও তার সাত মাস বয়সী নাতি আব্দুল্লাহ।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার (২৫ নভেম্বর) বিকাল ৪টার দিকে  জোহরা বেগম তার মেয়ে সুফিয়া আক্তারকে তার শিশুপুত্র আব্দুল্লাহকে ডাক্তার দেখানোর জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় তারা বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া এয়ারকন সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই নানি জোহরা বেগম ও নাতি আব্দুল্লাহর মৃত্যু হয়। মেয়ে সুফিয়া আক্তার তাদের থেকে কিছুটা দূরে থাকায় তিনি বেঁচে যান। দুজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর মা সুফিয়া আক্তার বলেন, ‘আমার ছেলেটার দুই দিন ধরে ঠান্ডা। তাই তাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। রাস্তা পার হতে গিয়ে আমার সামনেই বাসটি এসে আমার মা আর সন্তানের ওপর দিয়ে উঠিয়ে দিলো। আমি কিছুই করতে পারলাম না।’

এ ব্যাপারে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, ‘নিহতদের লাশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এই ঘটনার নানি ও নাতি নিহত হয়েছেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী