এইডসের ঝুঁকিতে দৌলতদিয়া যৌনপল্লির ৪ হাজার মানুষ

রাজবাড়ী প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৪আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৪

দেশের যৌনপল্লিগুলোতে এইডসের ঝুঁকি রয়েছে। এর মধ্যে বেশি ঝুঁকিতে রয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির কর্মী ও খদ্দেররা। এ পর্যন্ত এখানে পাঁচ জন রোগটিতে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১ ডিসেম্বর) ছিল বিশ্ব এইডস দিবস। সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। তবে দৌলতদিয়া যৌনপল্লিতে এইডস প্রতিরোধে যথাযথ সচেতনতামূলক কার্যক্রম না থাকায় এই রোগে সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে।

পল্লি সংশ্লিষ্ট বেসরকারি একাধিক সংগঠন জরিপ চালিয়েছে। এর মধ্যে মুক্তি মহিলা সমিতির সম্প্রতি চালানো জরিপ অনুযায়ী এখানে এক হাজার ৫০ জনের মতো যৌনকর্মী, ২৮১ জন বাড়িওয়ালি ও ৫০০টি শিশু রয়েছে। এর বাইরেও বয়স্ক নারী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা মিলে আরও এক হাজারসহ প্রায় চার হাজার বাসিন্দা রয়েছেন, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এইচআইভি/এইডসসহ নানা যৌন রোগের ঝুঁকিতে রয়েছেন।

গণস্বাস্থ্য সংস্থা দৌলতদিয়ার জরিপ অনুযায়ী, দৌলতদিয়া যৌনপল্লিতে প্রায় এক হাজার ৩০০ জন যৌনকর্মীসহ প্রায় চার হাজার মানুষ বাস করেন। তারা প্রত্যেকে এইচআইভি এইডসসহ নানা যৌন রোগের ঝুঁকিতে আছেন। সর্বশেষ গত আগস্ট মাসের সমীক্ষা অনুযায়ী, দৌলতদিয়ায় তিন যৌনকর্মী এবং স্থানীয় দুজন পুরুষ খদ্দেরসহ মোট পাঁচ জনের এইচআইভি শনাক্ত হয়েছে।

যৌনপল্লির কয়েকজন বাসিন্দা বলেন, বিভিন্ন স্থান থেকে প্রতিদিন কয়েক হাজার পুরুষ পল্লিতে যাতায়াত করেন। এখানে আসা লোকজন কনডম ব্যবহারে অনাগ্রহী। এ কারণে এখানে এইচআইভি/এইডস আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। গণস্বাস্থ্য কেন্দ্র ও পায়াকট বাংলাদেশ নামক সংস্থা এইডস ও যৌনরোগ নিয়ে পল্লিতে কাজ শুরু করেছে।

দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক মো. জুলফিকার আলী বলেন, ১ ডিসেম্বর সরকারি ছুটি থাকায় এইডস দিবসের কোনও কর্মসূচি নেই। সিভিল সার্জনের পরামর্শে রবিবার দিবসটি উপলক্ষে আলোচনা সভা হবে।

জুলফিকার আলী বলেন, আগের জরিপে এখানকার চার জন এইডসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। সর্বশেষ গত আগস্ট মাসে আরেকজন যৌনকর্মীর শরীরে এইডস শনাক্ত হয়েছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিম তারান্নুম হক বলেন, যৌনকর্মী ও তাদের কাছে আসা লোকজন মারাত্মক ঝুঁকিতে আছেন। এ জন্য এইডসসহ অন্যান্য যৌনরোগের সংক্রমণ কমাতে বিভিন্ন বেসরকারি সংগঠনের মাধ্যমে স্বাস্থ্য বিভাগ পল্লিতে কাজ করছে। তাদের নিয়মিত মনিটরিং ছাড়াও জটিল এবং সন্দেহজনক রোগীদের চিকিৎসা ও পরামর্শ দিয়ে থাকে।

/এফআর/
সম্পর্কিত
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
টাঙ্গাইলে যৌনপল্লিতে আগুনে পুড়লো ২২ ঘর
টাঙ্গাইলে যৌনকর্মীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল