গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন বিসিএসে সুপারিশপ্রাপ্ত রুবেল, বাস এসে কেড়ে নিলো প্রাণ

সাভার প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৪৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৪৭

সাভার ও ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও দুই জন আহত হয়েছেন। আহত দুই জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানা স্ট্যান্ড ও সাভার হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মোকছেদ আলীর ছেলে ও ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত রুবেল পারভেজ, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মমতাজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মধুপুর গ্রামের মোহাম্মদ খলিলের ছেলে ইসমাইল হোসেন (১৭)।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা স্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিন জন। এ সময় সেলফি পরিবহনের দুই বাস রেষারেষি করে একে অপরকে ওভারটেক করার চেষ্টা করছিল। পরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিন জনকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। অপরজনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

অপরদিকে ইসমাইল তার বাবা মালেকের সঙ্গে মোটরসাইকেলযোগে ঢাকা-আরিচা মহাসড়করে সাভার হাইওয়ে থানার সামনে ইউটার্ন নিচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় ইসমাইল। গুরুতর আহত অবস্থায় আব্দুল মালেককে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

সাভার হাইওয়ে থানার ওসি শেখ আবু হাসান বলেন, সেলফি পরিবহনের দুই বাসের মধ্যে একটি বাস রেখে এর চালক ও সহযোগী পালিয়ে গেছে। পরে বাসটি জব্দ করা হয়েছে। এ ছাড়াও নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী