মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে ২ জনের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৩, ২১:২৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ২১:২৪

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার হাসাইল খেয়াঘাট সংলগ্ন গৌরগঞ্জ খালে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে দুই জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রলারের যাত্রী শিপা আক্তার (১৫) ও ফাইজা (৬)। তবে ট্রলারে কতজন যাত্রী ছিলেন, তা নিশ্চিত করে জানাতে পারেনি কেউ।

টংগিবাড়ী থানার ওসি রাজীব খান বলেন, ‘হাসাইল খেয়াঘাট থেকে তালতলা গৌরগঞ্জে যাওয়ার পথে যাত্রীবাহী একটি ট্রলারকে ধাক্কা দেয় বালুবোঝাই বাল্কহেড। এতে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দুই জনের লাশ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্কহেডটি আটক করে পুলিশ। তবে স্টাফরা পালিয়ে গেছেন। ট্রলারে কতজন যাত্রী ছিলেন, কেউ নিখোঁজ আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।’

টংগিবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে গেছে বলে জানিয়েছেন তাদের টিম লিডার আতিকুর রহমান। তিনি বলেন, ‘কতজন নিখোঁজ আছেন এখনও নিশ্চিত হতে পারিনি। নারায়ণগঞ্জ থেকে ডুবুরি দল আনার ব্যবস্থা করা হচ্ছে। ডুবুরি দল এলে উদ্ধার অভিযান শুরু হবে।’

/এএম/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের