এমপি মৃণালের গালিগালাজের ভিডিও ভাইরাল

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৩, ০১:১৫আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০১:১৫

মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি অ্যাড. মৃণাল কান্তি দাসের গালিগালাজের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, গত সোমবার মিছিল সহকারে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে প্রবেশের আগ মুহূর্তে এমপি এক ব্যক্তিকে গালিগালাজ ও হুমকি দিচ্ছেন। সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়।

মৃণাল কান্তি দাস কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। তিনি মুন্সীগঞ্জ-৩( গজারিয়া-সদর) আসন থেকে ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ২০১৮ সাল মিলে পরপর দুই বার সংসদ সদস্য হয়েছেন।

এদিকে, মৃণাল কান্তি দাসের আচরণকে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ বলে অভিহিত করেছেন কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও মুন্সীগঞ্জ আওয়ামী লীগের জেলা সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে মোহাম্মদ ফয়সাল। তিনি বলেন, মসজিদে আসরের নামাজ চলছিল। প্রতীক বরাদ্দের পর আমি জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। সে সময় নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাস তার লোকজন নিয়ে মিছিল করতে করতে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। মসজিদের কাছাকাছি আসলে পাশ থেকে একজন ফেরিওয়ালা নামাজ চলছে বলে মিছিল করতে নিষেধ করেন। মৃণাল কান্তি দাস জানতেন আমি মসজিদে আছি। তাই আমাকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমাকে হুমকি দিয়েছেন। তিনি মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। আমি তার এমন আচরণের জন্য নিন্দা জানাই।

তবে বিষয়টি অস্বীকার করেছেন মৃণাল কান্তি দাস। তিনি বলেন, এ বিষয়ে আমার কোনও সম্পৃক্ততা নেই। দুর্ভাগ্যজনক! এ রকম কথা আমার মুখে উচ্চারিত হয় নাই।

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম