সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

গাজীপুর প্রতিনিধি 
০২ জানুয়ারি ২০২৪, ১৬:৪৭আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৮:১২

ব্যক্তিগত কারণ দেখিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী সামসুদ্দিন খান।

মঙ্গলবার (২ জানুয়ারি) বেলা ১১টায় কাপাসিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির প্রার্থী সামসুদ্দিন খান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ‘আমি শারীরিক ও মানসিকভাবে নির্বাচনে প্রচার চালিয়ে যাওয়ার মতো অবস্থাতে নেই। তা ছাড়া আমি অর্থনৈতিকভাবে সমস্যায় পড়েছি। এসব কারণে আমি আজ (মঙ্গলবার) থেকে আর প্রচারণায় নেই। তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আমি এখনও রিটার্নিং অফিসারের কাছে আবেদন জমা দিইনি।’

গাজীপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও শ্রীপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান মণ্ডল জানান, গাজীপুরের পাঁচটি আসনে জাতীয় পার্টি নির্বাচনি মাঠ থেকে সরে যাচ্ছে। দলটি এখনও পোস্টার ছাপায়নি। মাইকে প্রচার করছে না। এক এক করে সবাই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।

ইতোমধ্যে গাজীপুর-১ (কালিয়াকৈর ও গাসিকের একাংশ) এবং গাজীপুর-৫ (কালীগঞ্জ ও গাসিকের একাংশ) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান