শরীয়তপুরে ভোররাতে ভোটকেন্দ্রে দুর্বৃত্তের আগুন

শরীয়তপুর প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৪, ১৩:১৪ আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৩:১৪

শরীয়তপুরের নড়িয়ায় চরমোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বড় কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে বেশ কয়েকটি বেঞ্চ পুড়ে যায়।

আগুনের খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ছাড়াও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরলাউলানি বাড়ৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতে একদল দুর্বৃত্ত নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ৬৫ নম্বর চরমোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে জানালা দিয়ে আগুন দেয়। আগুনে বিদ্যালয়টির কয়েকটি বেঞ্চ পুড়ে যায়। স্থানীয়রা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে সামান্য ক্ষতি হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনসার মাঝি জানান, বাড়ৈপাড়া কেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করেছে, তবে দিতে পারেনি।

ঘড়িষার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব বলেন, ‘ভোররাত প্রায় ৫টার দিকে একদল দুর্বৃত্ত নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড চরমোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরলাউলানি বাড়ৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র দুটিতে আগুন দিতে এলে খবর পেয়ে অতিদ্রুত ঘটনাস্থলে এসে এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করি। আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় দুর্বৃত্তরা সফল হতে পারেনি। তবে সামান্য কিছু আগুন জ্বলেছিল তা আমরা নিভিয়ে ফেলি।’

শরীয়তপুর পুলিশ সুপার মো. মাহবু্বুল আলম বলেন, ‘রাতের আঁধারে একটি কেন্দ্রে জানালার গ্লাস ভেঙে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। অন্য কেন্দ্রে আগুন দেওয়ার কথা শুনিনি। ঘটনাস্থলে সকালে আমাদের পুলিশ পরিদর্শন করে এসেছে। তদন্ত করা হচ্ছে, কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা, আরও ১৫ জন রিমান্ডে
বোমা হামলাসহ নাশকতার শঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি 
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি