ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, যুবককে মারধর করে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ০১:১৫আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০১:১৫

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ শেষে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটকের পর মারধর করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার (৬ জানুয়ারি) রাত ১০টায় ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার এশায়াতুস সুন্নাহ কওমি মাদ্রাসার ১৬৯ নম্বর ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আটককৃত যুবকের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ভোটকেন্দ্রের সামনে একদল যুবক ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে এক যুবককে আটক করে মারধর করে। তবে ওই যুবকের সঙ্গে থাকা সহযোগীরা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা এক যুবককে মারধর করে পুলিশে সোপর্দ করেছে। পরে তাকে আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’

আটককৃত ওই যুবকের রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘এখনও জিজ্ঞাসাবাদ চলছে। তবে রাজনৈতিক সম্পৃক্ততা না থাকলে সেখানে যাওয়ার কথা নয়।’

/এএম/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের