কুয়াশায় দেখা যাচ্ছে না রাস্তা, ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৪, ১২:১৮ আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১২:১৮

টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। রবিবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরে শেখ হাসিনা সেতুর ওপর এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শুনশি গ্রামের ওমর সেতাব আলীর ছেলে শাকিল আহমেদ (১৯) ও কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে মাসুম মিয়া (১৯)।

নাগরপুর থানার এসআই মোতাসির বিল্লাহ স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঘন কুয়াশার কারণে শেখ হাসিনা সেতুর এপাড় থেকে ওপাড় দেখা যাচ্ছিল না। এতে মোটরসাইকেলের চালক ও ট্রাক চালক একে অপরকে দেখতে না পারায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে দুই জনের লাশ উদ্ধারসহ ট্রাক জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এদিকে, জেলার ঘাটাইল উপজেলার ধলাপাড়া ঘাটপাড় মোটরসাইকেল ও মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি