জিএম কাদেরের উপদেষ্টা নিয়াজ উদ্দিনের পদত্যাগ

গাজীপুর প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৪, ১৮:৪৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৮:৫৪

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও গাজীপুর মহানগরের সভাপতি, সাবেক স্বাস্থ্য সচিব এমএম নিয়াজ উদ্দিন দল থেকে পদত্যাগ করেছেন। রবিবার (১৪ জানুয়ারি) তিনি জাপার চেয়ারম্যান বরাবর এ পদত্যাগপত্র জমা দেন। এমএম নিয়াজ উদ্দিন বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।

পদত্যাগের কারণ হিসেবে তিনি পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। চেয়ারম্যানের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘আমি পারিবারিক ও ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন ও রাজনীতি করতে এই মুহূর্তে সক্ষম নই। এমতাবস্থায় আমি চেয়ারম্যান মহোদয়ের উপদেষ্টা, গাজীপুর মহানগরের সভাপতিসহ সকল দলীয় পদ থেকে পদত্যাগ করলাম।’

উল্লেখ্য, এমএম নিয়াজ উদ্দিন গত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারান। পরবর্তী সময়ে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ (কালিয়াকৈর ও গাসিকের একাংশ) এবং গাজীপুর-৫ (কালীগঞ্জ ও গাসিকের একাংশ) আসন থেকে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ভোট গ্রহণের কয়েক দিন আগে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।

এমএম নিয়াজ উদ্দিন সাংবাদিকদের জানান, আর কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকবেন না তিনি। গাজীপুরে সামাজিক কাজ করে যাবেন। বিশেষ করে এলাকার কিশোর ও যুবকদের বই পড়তে আগ্রহী করে তুলবেন।

/কেএইচটি/
সম্পর্কিত
পার্বত্যমন্ত্রী দীপেনের পদত্যাগের নেপথ্যে কী
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পদত্যাগপত্রে যা লিখেছেন দীপেন দেওয়ান
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের