গোলটেবিল বৈঠকে পাশাপাশি বসেছেন শামীম-আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৯

নারায়ণগঞ্জ শহরে এক গোল টেবিল বৈঠকে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে পাশাপাশি বসেছেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও এ কে এম সেলিম ওসমান। শহরের যানজট ও হকার ইস্যু নিয়ে তারা আলোচনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে প্রেসক্লাব অডিটোরিয়ামে এ গোলটেবিল বৈঠকে তারা পাশাপাশি বসেছেন।

দুপুর ১২টায় শুরু হওয়া বৈঠকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

একাধিক সূত্রে জানা গেছে, শহরের যানজট সমস্যা, ফুটপাতে হকার সমস্যাসহ নানা সমস্যা সমাধানের লক্ষ্যে তারা সবাই এক টেবিলে বসেছেন। আলোচনার মাধ্যমে তারা এসব সমস্যার সমাধান করবেন।

সে হিসেব অনুযায়ী, অতীতের সব বিবেদ ভুলে এক হয়ে তারা সবাই কাজ করবেন বলে জানা গেছে।

এর আগে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সংসদ সদস্য সেলিম ওসমান সাক্ষাৎ করেছেন ও কথা বলেছেন। তবে সে সময় কী বিষয় নিয়ে আলোচনা করেছেন তা প্রকাশ্যে আসেনি। তবে এবারের বৈঠকে শহরের নানা সমস্যা নিয়ে মেয়র আইভীর সঙ্গে সংসদ সদস্য সেলিম ওসমানের কথা হবে বলে জানা গেছে। 

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
আইভীকে গ্রেফতার না দেখানোর আদেশ স্থগিত চায় রাষ্ট্রপক্ষ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে