বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৮

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ দুই জন নিহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় ১৩ নম্বর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের গোহালিয়াবাড়ী গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুস ছাত্তার (৩৫) এবং একই ইউনিয়নের কুর্শাবেনু গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আব্দুল মমিন (৩৬)।

এদের মধ্যে আব্দুস ছাত্তার অটোভ্যানচালক ও আব্দুল মমিন যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সল্লা এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহন নামে একটি বাসকে অজ্ঞাতনামা একটি গাড়ি চাপ দেয়। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের বাসটি সামনে থাকা অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোভ্যানচালক ও তার যাত্রী মারা যায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিহতদের পরিবারকে জানানো হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের