৫ ঘণ্টা ধরে জ্বলছে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ’র আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৭

নারায়ণগঞ্জ শহরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে লাগা আগুন দীর্ঘ ৫ ঘণ্টা ধরে জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। তবে এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের খানপুর বরফকল এলাকায় বিআইডব্লিউটিএ’র পাইপ মজুত করার গুদামে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ‍সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস কর্মকর্তারা। পরে একে একে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও দুটি ইউনিট যুক্ত হয়ে কাজ করছে। তবে বিআইডব্লিউটিএ‘র গুদামে প্লাস্টিকের পাইপ ও রাবারের মতো বস্তু থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে বলে জানায় ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

তবে স্থানীয়রা বলছেন, আগুনের সূত্রপাত হয়েছে দুপুর ১টার দিকে। গুদামে রাখা পরিত্যক্ত পাইপে আগুন লেগেছে। এই পাইপগুলো ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত হতো।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। আরও সময় লাগবে। প্লাস্টিক ও রাবার জাতীয় বস্তু থাকার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। আগুন লাগার কারণ জানা যায়নি। আর এই ঘটনায় কেউ হতাহত হয়নি।’

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী