ইজতেমায় শ্রীলঙ্কান ছেলের সঙ্গে বাংলাদেশি মেয়ের বিয়ে

গাজীপুর প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৪

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ১৪ যুগলের যৌতুকবিহীন বিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রাশেদ নামে এক শ্রীলঙ্কান নাগরিকও রয়েছেন। তিনি বাংলাদেশের মেয়ে শারমিন আক্তারকে যৌতুকবিহীন বিয়ে করেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ইজতেমার প্রথম পর্বে শনিবার (৩ ফেব্রুয়ারি) ৭২ দম্পতির যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়।

সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, ভারতের দিল্লি মারকাজের মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ ময়দানে মাশোয়ারার কামরায় যৌতুকবিহীন বিয়ে পড়ান। বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহর ফাতেমি’র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানা ধরা হয় দেড়শ তোলা রূপা বা এর সমমূল্যের অর্থ।

ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজকেরা জানান, বর-কনের সম্মতিতে দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে এসব বিয়ে সম্পন্ন হয়। বর পক্ষের অভিভাবকসহ বর ও তার সঙ্গে দুই সাক্ষী এবং কনে পক্ষের অভিভাবক ও দুই সাক্ষী ওই বিয়েতে উপস্থিত থাকেন। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। এ সময় মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খেজুর ছিটিয়ে দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
বন্ধুর বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বিক্ষোভ মিছিল
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি