অনেক জমির মালিক নারীকে রাতের আঁধারে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫১

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রামে আশালতা দাস (৭৫) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনও একসময় তাকে হত্যা করা হয়। নিহত নারীর স্বামীর নাম মৃত সন্তোষ দাস।

স্থানীয়রা বলেন, আশালতা দাসের দুই মেয়ে ছিল। তাদের অনেক আগেই বিয়ে হয়েছে। গ্রামের বাড়িতে তিনি একা বসবাস করতেন। পুরাতন বাড়িতে মাঠের জমি, বড় বাগান, পুকুর রয়েছে। আশালতার দান করা জমিতে নির্মিত হয়েছে বিদ্যালয়, হাট বাজার। এসব দেখাশোনা করার জন্য আশালতার কাজের একজন শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা আরও বলেন, অনেক জমির মালিক আশালতা। তবে এলাকার কারো সঙ্গে তার শত্রুতা ছিল না। সকালে তার লাশ ঘরের বারান্দায় দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

সরিষা ইউনিয়নের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, এলাকার মধ্যে আশালতা জনপ্রিয় একজন মানুষ ছিলেন। তাকে সবাই সম্মান করতেন। যেভাবে হত্যা করা হয়েছে সেটি খুব মর্মান্তিক। এটির সঠিক বিচার হওয়া উচিত।

পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের