বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে পিকআপ উল্টে ২ ব্যবসায়ী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের হাঁসারা এলাকায় একটি মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে উল্টে গিয়ে দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহতরা হলেন মো. হাফেজ (৪৫) ও মো. শহিদুল (৪২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ মাছ ব্যবসায়ী। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাছবাহী পিকআপটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকামুখী লেনে হাঁসারা হাইওয়ে ফাঁড়ির উল্টো দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে পিকআপটি উল্টে যায়। এতে গুরুতর আহত হয় পিকআপে থাকা ৭ জন। তাদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক  ডা. আকলিমা রৌশন জানান, গুরুতর আহত অবস্থায় ৭ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এদের মধ্যে হাসপাতালে নিয়ে আসার পর দুই জনের মৃত্যু হয়।

অপর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

হাঁসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। তারা মূলত মাছ ব্যবসায়ী। মাওয়া থেকে মাছ নিয়ে তারা ঢাকার দিকে যাচ্ছিলেন। গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি