মা-বাবার ঝগড়া, প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো মেয়েকে

গাজীপুর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৯

গাজীপুরের কালিয়াকৈরে মা-বাবার ঝগড়ার প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো মেয়ে ইয়াসমিন আক্তার বৃষ্টিকে (১৪)। সে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর কানিপাড়া গ্রামের বুলু মণ্ডলের মেয়ে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, বুলু মণ্ডল দীর্ঘদিন যাবত কালিয়াকৈর উপজেলার হরিণহাটিতে তার শ্বশুর (চাঁন মিয়ার) বাড়িতে স্ত্রী-সন্তানকে নিয়ে বসবাস করছেন। বিয়ের পর থেকেই তার স্ত্রীর সঙ্গে বুলু মণ্ডলের ঝগড়া লেগেই থাকতো। বুধবার বিকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মেয়ে ইয়াসমিন আক্তার বৃষ্টি বাবাকে ঝগড়া করতে নিষেধ করে। এ সময় বাবা বুলু মণ্ডল ক্ষিপ্ত হয়ে মেয়ে বৃষ্টির গলায় ছুরি চালায়। পরে স্থানীয়রা বৃষ্টিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান আজাদ জানান, ইয়াসমিন আক্তার বৃষ্টিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। কালিয়াকৈর থানা পুলিশকে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

কালিয়াকৈর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান আকন্দ জানান, পুলিশ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেছে। মেয়েকে জবাইয়ের পর বুলু মণ্ডল তার হাতে থাকা ছুরি দিয়ে নিজেই নিজের শরীরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম