৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪০আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪০

টাঙ্গাইলের বাসাইলে টাঙ্গাইল কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে ট্রেনটি ঘারিন্দা নিয়ে যাওয়া হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ওই ক‌মিউটার ট্রেন‌টি ঘা‌রিন্দা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পর জেলার বাসাইল উপজেলার সোনালিয়া দক্ষিণপাড়া এলাকায় ট্রেনটি পৌঁছালে ইঞ্জিন বিকল হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হ‌য়ে যায়।

এই সময়ে ঘারিন্দা রেল স্টেশন, বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন, মহেড়াসহ কয়েকটি স্টেশনে ট্রেন আটকে যায়। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

টাঙ্গাইল কমিউটার ট্রেনের পরিচালক মুহাম্মদ ওমর আলী বলেন, সকাল ৭টা ২০ মিনিটের দিকে ট্রেনটি বিকল হয়। ফলে সব ট্রেন যাতায়াত বন্ধ হয়। ঢাকা থেকে রিলিফ ট্রেন আসার পর বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে টেনে নেওয়া হয়। এরপর এ সড়কে ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন রেলপথ স্বাভাবিক রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের