টাঙ্গাইলে চার রেস্তোরাঁয় অভিযান, অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় দেড় লাখ জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ মার্চ ২০২৪, ২১:০৮আপডেট : ০৩ মার্চ ২০২৪, ২১:০৮

টাঙ্গাইলে অগ্নিনির্বাপক যন্ত্র ও ব্যবস্থা না থাকায় চার রেস্তোরাঁর মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩ মার্চ) বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় টাঙ্গাইল ফায়ার সার্ভিসের পরিদর্শক রবিউল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী বলেন, ‘অগ্নিকাণ্ড প্রতিরোধের যন্ত্র, নির্বাপকের ব্যবস্থা এবং ফায়ার লাইসেন্স না থাকায় পুরাতন বাসস্ট্যান্ডের সুরুচি রেস্তোরাঁর মালিককে এক লাখ, সুগন্ধা ও ঝাউবন রেস্তোরাঁর মালিককে ২০ হাজার টাকা করে এবং সেফাত রেস্তোরাঁর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গ তাদের সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের পরিদর্শক রবিউল ইসলাম বলেন, ‘যাদের ভবন ও রেস্তোরাঁয় অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএম/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক