দেয়ালে পোস্টার লাগিয়ে জরিমানা গুনলেন ১১ প্রার্থী

নেত্রকোনা প্রতিনিধি
১৪ মে ২০২৪, ০৯:০৭ আপডেট : ১৪ মে ২০২৪, ০৯:৩৯

নেত্রকোনার পূর্বধলায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর দায়ে ১১ প্রার্থীকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার  উপজেলার বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দেয়ালে পোস্টার লাগানোর দায়ে ৪ জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন (ঘোড়া), উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মাসুদ আলম টিপু (আনারস), জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এ টি এম ফয়জুর সিরাজ জুয়েল (মোটরসাইকেল) ও আসাদুজ্জামান নয়ন (দোয়াত কলম) প্রতীকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও ৫ জন ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যানকে ২ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। তারা হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুকান্ত রঞ্জন সরকার (চশমা), সাবেক ছাত্রনেতা মো. হারুন অর রশীদ (টিউবওয়েল), উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ (তালা), হাফেজ আব্দুল্লাহ আল আলী (বই) ও মো. রফিকুল ইসলাম (আইসক্রিম)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান মনি রানি কর্মকার (হাঁস) ও রোজিনা আক্তার (ফুটবল)।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার বলেন, ‘উপজেলা নির্বাচনে আচরণবিধি প্রতিপালন-সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। প্রার্থীদের সতর্ক করা হয়েছে, যাতে দেয়ালে পোস্টার না লাগানো হয়। আচরণবিধি মেনেই তাদের প্রচার-প্রচারণা চালাতে হবে।’ এ ছাড়াও আচরণবিধি প্রতিপালন-সংক্রান্ত মোবাইল কোর্ট চলমান থাকবে বলে জানান তিনি।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
১২০ টন সরকারি গম অবৈধভাবে মজুত, ৩ লাখ টাকা জরিমানা
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার