সাঁতার না জেনেও ধরলো বাজি, পুকুরে নামার পর ডুবে মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
০৫ মার্চ ২০২৪, ১৮:৫২আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৮:৫২

রাজবাড়ীর পাংশায় বাজি ধরে পুকুরে সাঁতার কাটতে গিয়ে সৌরভ শেখ (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর দেড়টার দিকে পরে পাংশা উপজেলা চত্বরের পুকুরে এ ঘটনা ঘটে। নিখোঁজের দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তার লাশ উদ্ধার করেন।

নিহত সৌরভ শেখ পাংশা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সত্যজিৎপুর এলাকার ভ্যানচালক মো. আবজাল শেখের ছেলে। সে পাংশা জর্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।

তার সহপাঠী আসিফ বলেন, আমরা চার বন্ধু এসএসসি পরীক্ষা দিয়ে পুকুরের পাড়ে এলে সৌরভ সাঁতার কাটতে চায়। আমরা জানি ও সাঁতার কাটতে পারে না, তাই ওকে বার বার নিষেধ করি। তখন ও নিজে আমাদের সঙ্গে বাজি ধরে। পুকুরের এপার থেকে ওপারে সাঁতার কেটে যেতে পারলে এক হাজার টাকা দিতে হবে। এই বলেই পুকুরে নেমে যায়। পুকুরের অর্ধেকের বেশি গিয়ে ডুবে যায়। তখন আমরা পুকুরে নামি। ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়।

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুহিদুল ইসলাম বলেন, দুপুরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পাংশা উপজেলা চত্বরের পুকুরে নিখোঁজ সৌরভ শেখকে উদ্ধার কাজ শুরু করি। স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টা পর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, বন্ধুদের সঙ্গে বাজি ধরে এসএসসি পরীক্ষার্থী সৌরভ সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। আমরা পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল