মা-বোনের সম্মানের জন্য আমি রক্ত দিয়েছি: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ মার্চ ২০২৪, ২২:৪৬আপডেট : ০৮ মার্চ ২০২৪, ২২:৪৬

কৃষক শ্রমিক জনতালী‌গের প্রতিষ্ঠাতা সভাপ‌তি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘মা-বোনের সম্মানের জন্য আমি রক্ত দিয়েছি। আজকে আমার বোন বঙ্গবন্ধুর কন্যা দেশের প্রধানমন্ত্রী। মেয়েরা লাঞ্ছিত হয় কিন্তু তার বিচার হয় না।’

শুক্রবার (৮ মার্চ) বিকা‌লে টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত বই উৎসবে তিনি এ কথা ব‌লেন।

কা‌দের সি‌দ্দিকী ব‌লেন, ‘নারীর ওড়না বা শাড়িতে টাচ করা আমার কাছে হত্যার চেয়ে বড় অপরাধ। এটা আমার কথা, আবেগের কথা। অন্যেরা কী ভাবে সেটি আমি জানি না।’

সখিপু‌রে ইউপি চেয়ারম‌্যান কর্তৃক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় তিনি ব‌লেন, ‘নারীকে অত্যাচারে জড়িত মুক্তা চেয়ারম্যানের পক্ষে ও বিষয়টি মিটমাট করতে যত আওয়ামী লীগের লোক আমার কাছে এসেছেন- গত ১৫-২০ বছরেও এত লোক আমার কাছে আসেনি, ফোন করেনি। চেয়ারম্যান হলেই কারও বুকে লাথি মারতে পারো, মেয়েদের গায়ে হাত দিতে পারো সেটি মেনে নেওয়া যায় না।’

অনুষ্ঠানে আরও উপ‌স্থিত ছি‌লেন- সদর উপজেলা চেয়ারম্যান শাহাজাহন আনছারী, জেলা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম শামিমুল আকতার শামিম, ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী প্রমুখ।

বই উৎসবে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা কবিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
মুজিবনগর দিবস কোনও দলের নয়, এটি সর্বজনীন: কাদের সিদ্দিকী 
সালাউদ্দিন আলমগীরের পক্ষে প্রচারণায় নামলেন কাদের সিদ্দিকী
‌‘সংসদে জয় বাংলা বলার জন্য লতিফ সিদ্দিকীকে নির্বাচনে দাঁড়াতে বলেছি’
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী