‘জয় বাংলা’ স্লোগান কারও দলের নয়: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ মার্চ ২০২৫, ২০:২৫আপডেট : ২৮ মার্চ ২০২৫, ২০:২৫

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘জাতীয় স্মৃতিসৌধে “জয় বাংলা” স্লোগান দেওয়ায় গ্রেফতারবরণ করতে হয়। এর আগেই আমার মৃত্যু হওয়া ভালো ছিল। কারণ “জয় বাংলা” স্লোগান কারও দলের নয়।’

শুক্রবার (২৮ মার্চ) বিকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কাদের সিদ্দিকী বলেন, ‘আমাদের অনেকের ভুলত্রুটি নিশ্চয়ই আছে, কিন্তু স্বাধীনতার কোনও ভুলত্রুটি নেই। জয় বাংলার কোনও ভুলত্রুটি নেই। স্বাধীনতার নেতা বঙ্গবন্ধুর কোনও ভুলত্রুটি নেই। বঙ্গবন্ধুকে অস্বীকার করলে, জিয়াউর রহমানকে অস্বীকার করলে এবং আমাকে অস্বীকার করলে স্বাধীনতাই বেহাত হবে।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতির ইফতার মাহফিলে আমাকে সম্মানিত করা হয়েছে। রাষ্ট্রপতি নিজে এসে আমাকে তার টেবিলে নিয়ে বসিয়েছিলেন। আমি এজন্য তাদের ধন্যবাদ জানাই। আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ বিচারক আর কেউ নেই, আমি এটা বিশ্বাস করে এ পর্যন্ত এসেছি। বাকি সময়ও বিশ্বাস করেই যাবো। সম্মান দেওয়া আর সম্মান নেওয়ার মালিক আল্লাহ।’

কাদের সিদ্দিকী স্বাধীনতা যুদ্ধের কথা স্মরণ করে বলেন, ‘অনেকের সঙ্গে আমার মেলে না। এই দেশে স্বাধীনতা যুদ্ধে আমাদের সবার অবদান আছে, রক্ত আছে, ঘাম আছে।’

বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আল মনছুর, দলের সখীপুর উপজেলা সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সজীব, বাসাইল উপজেলা সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান প্রমুখ। 

/এমএএ/
সম্পর্কিত
হাতকড়া নববধূর চুড়ির মতো: কাদের সিদ্দিকী
মুজিবনগর দিবস কোনও দলের নয়, এটি সর্বজনীন: কাদের সিদ্দিকী 
সালাউদ্দিন আলমগীরের পক্ষে প্রচারণায় নামলেন কাদের সিদ্দিকী
সর্বশেষ খবর
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস