পরাজিত প্রার্থীর কর্মীদের হামলায় দুই ডিবি পুলিশ আহত

গাজীপুর প্রতিনিধি
১০ মার্চ ২০২৪, ২২:৪২আপডেট : ১০ মার্চ ২০২৪, ২২:৪২

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সনমানিয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হকের কর্মীদের হামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন।

শনিবার (০৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় সনমানিয়া ইউনিয়নের চর সনমানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার (১০ মার্চ) দুপুরে কাপাসিয়া থানায় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশের আহত সদস্যরা হলেন কনস্টেবল বিপ্র দাস ও কনস্টেবল মাহমুদুল হাসান। তারা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার শিকার মাইক্রোবাসের চালক সবুজ মিয়া বলেন, ‘নির্বাচনের পর ফল ঘোষণা শেষে পুলিশ সদস্যদের নিয়ে শনিবার সন্ধ্যার পর কেন্দ্র থেকে বের হচ্ছিলাম। এ সময় পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হকের কর্মীরা গাড়ি থামিয়ে হামলা চালান। একপর্যায়ে হামলাকারীরা হাতে থাকা লাঠি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। এ সময় গাড়িতে থাকা জেলা গোয়েন্দা পুলিশের দুই কনস্টেবল আহত হন।’

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) লুৎফল কবীর বলেন, ‘আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।’

এ ব্যাপারে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বলেন, এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে পুলিশ। তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার সনমানিয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোবারক হোসেন (ঘোড়া প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আব্দুল হক হেরে যান।

পুলিশের গাড়িতে হামলার বিষয়ে আব্দুল হক বলেন, ‘ফল ঘোষণার আগে আমার মার্কার কিছু ব্যালট পেপার বাইরে পাওয়া গেছে। এসব আমার কর্মীরা ভেতরে এনে দেওয়ার চেষ্টা করে। এটা নিয়ে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। একপর্যায়ে অতি উৎসাহী জনতা উত্তেজিত হয়ে গণ্ডগোল সৃষ্টি করেছিল।’

/এএম/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম