পুলিশের সোর্সের কবজি বিচ্ছিন্নের ঘটনায় গ্রেফতার ৪

গাজীপুর প্রতিনিধি
১২ মার্চ ২০২৪, ২০:১৮আপডেট : ১২ মার্চ ২০২৪, ২০:১৮

গাজীপুরে পূর্বশত্রুতার জেরে পুলিশের সোর্স মাসুদকে (৩৫) রামদা দিয়ে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার (অপরাধ) আবু তোরাব মো. শামছুর রহমান তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

শনিবার (৯ মার্চ) ভোর সোয়া ৬টায় বাসন থানাধীন ১৫ নম্বর ওয়ার্ডের পেয়ারা বাগান (ভি অ্যান্ড আর) গার্মেন্টসের গলি মনিরের টিনশেড বাড়ির পেছনে ড্রেনের ওপর কবজি বিচ্ছিন্নের ঘটনা ঘটে।

আহত মাসুদ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চারতলা গ্রামের সামছুলের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানার মোগরখাল এলাকায় ভাড়া থাকেন।

গ্রেফতাররা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় রসুল গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুমন মিয়া (৩৪), একই উপজেলার মাহমুদপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে সোহেল রানা (২৫), মাদারীপুরের কালকিনী উপজেলার গোপালপুর গ্রামের হাসমত ব্যাপারীর ছেলে আসাদ ব্যাপারী আসলাম (৩৪) এবং গাজীপুর মহানগরীর বাসন থানাধীন হক মার্কেট এলাকার জাহিদুল ইসলামের ছেলে ফজলু (৩২)। তারা গাজীপুরের বাসন থানা এলাকায় ভাড়া থাকতো। সোমবার (১১ মার্চ) দুপুর সোয়া ২টায় রংপুরের পীরগঞ্জ উপজেলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

উপকমিশনার (অপরাধ) আবু তোরাব মো. শামছুর রহমান জানান, গ্রেফতার আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে আহত মাসুদ আসামি সুমন মিয়া এবং আসলামকে গ্রেফতারে বাসন থানা পুলিশকে সহায়তা করে। এর জেরে রবিবার ভোর সোয়া ৬টায় আসামি সোহেল রানার মাধ্যমে মাসুদকে বাসন থানাধীন ১৫ নম্বর ওয়ার্ডের পেয়ারা বাগান (ভি অ্যান্ড আর) গার্মেন্টসের গলি মনিরের টিনশেড বাড়ির পেছনে ড্রেনের ওপর ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাথার বাঁ পাশ, দুই পা রক্তাক্ত জখম করে। এ সময় তার বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে আসামিরা। পরে কাটা কবজি এবং রামদা বাঁশে বেঁধে ঝুলিয়ে রাখে।

৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অবস্থার অবনতি হলে স্বজনেরা মাসুদকে উত্তরা শিনশিন জাপান হাসপাতাল চিকিৎসাধীন রাখে। তিনি বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের