মাটিবাহী ট্রাকচাপায় শিশু নিহত, ট্রাকে আগুন দিলো জনতা

রাজবাড়ী প্রতিনিধি
১৭ মার্চ ২০২৪, ১৯:৫৪আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৯:৫৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মাটিবাহী ট্রাকচাপায় আফিয়া আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। সে স্থানীয় বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার আজিজুল বেপারীর মেয়ে। স্থানীয় চাঁনখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়তো।

এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মাটিবাহী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নেভান। রবিবার (১৭ মার্চ) বিকাল ৪টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটের পাশে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল অবৈধভাবে মাটি ও বালু খনন করে বিক্রি করে আসছে। এলাকাবাসীর বাধা উপেক্ষা করে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে ম্যানেজ করে এ অপরাধ চলছে।

মাটিবাহী ট্রাকচাপায় শিশু নিহত, ট্রাকে আগুন দিলো জনতা

রবিবার বিকাল ৪টার দিকে ট্রাকটি মাটি আনতে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাটের বাহির চর ছাত্তার মেম্বার পাড়া যাচ্ছিল। যাওয়ার পথে স্থানীয় বাসিন্দা শিশু আফিয়া দৌড়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির ট্রাকটির নিচে পড়লে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এ সময় বিক্ষুব্ধ লোকজন ট্রাকটিতে ভাঙচুর চালান এবং আগুন ধরিয়ে দেন।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড স্টেশন ইনচার্জ মো. মিলন হোসেন ট্রাকচাপায় শিশু নিহতের তথ্য জানিয়ে বলেন, ট্রাকের আগুন নেভানো হয়েছে। নিহত শিশুর লাশ তার পরিবারের কাছে রয়েছে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, মাটি-বালু কাটা নিষেধ। নিষেধাজ্ঞা অমান্য করে কয়েকদিন ধরে রাতের অন্ধকারে বালু-মাটি কাটা হচ্ছিল। কিন্তু দিনের বেলায়ও কাটা হচ্ছিল কি না জানা নেই। দুর্ঘটনার খবর পেয়েছি। আইন অনুযায়ী মাটি ব্যবসায়ীসহ দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম