দেশের সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত নিকলীতে

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০২৪, ১৮:০৪ আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৮:০৪

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দেশের সবচেয়ে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঝোড়ো হাওয়ার সঙ্গে সামান্য শিলাবৃষ্টি হয়েছে। শনিবার (২৩ মার্চ) রাতে নিকলী আবহাওয়া অফিস এ বৃষ্টিপাত রেকর্ড করে।

রবিবার (২৪ মার্চ) বিকাল সাড়ে ৩টায় নিকলী আবহাওয়া অফিসের সিনিয়র পরিদর্শক আখতার ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার ভোর ৬টা পর্যন্ত দেশে ঝড়বৃষ্টির পরিমাণ বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়।

তিনি আরও জানান, শনিবার রাতে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বছরের শুরুতেই ভারী বৃষ্টি হয়েছে। সঙ্গে সামান্য শিলাবৃষ্টি হয়েছে। রবিবারও আকাশ মেঘলা রয়েছে। অস্থায়ী ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, দেশের সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ ৬৩ মিলিমিটার। যার মধ্যে হিসাব অনুযায়ী ১০ মিলিমিটার পর্যন্ত হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার মাঝারি, ২৩ থেকে ৪৩ মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং এর বেশি বৃষ্টি হলে তাকে অতিভারী বলা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস, ৭২ ঘণ্টার মধ্যেই বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু
ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হতে পারে আজ
দেশের চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি