সিলিন্ডার লিকেজ হয়ে জমে থাকা গ্যাসে আগুন, দগ্ধ একই পরিবারের ৪ সদস্য

সাভার প্রতিনিধি
২৭ মার্চ ২০২৪, ১৮:০৬আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৮:১০

ধামরাইয়ে সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) ভোররাতে ধামরাই পৌর এলাকার মোকামটোলা এলাকার ইব্রাহিমের বাড়িতে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন নুরুল ইসলাম (৫৫), তার স্ত্রী সুফিয়া বেগম (৫০), ছেলে সোহাগ হোসেন (১৮) ও মেয়ে নিশরাত জাহান সাথী (২২)।

ধামরাই ফায়ার সার্ভিস সূত্র জানায়, লিকেজ থেকে তিন কক্ষের ফ্ল্যাটটিতে গ্যাস জমে ছিল। ভোরের দিকে রান্না করতে উঠে আগুন জ্বালাতেই জমে থাকা গ্যাস থেকে তিনটি কক্ষেই আগুন লেগে যায়। এতে ওই ফ্ল্যাটের একই পরিবারের চার সদস্য দগ্ধ হন।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিকেজ থেকে জমা হওয়া গ্যাসেই ওই দুর্ঘটনা ঘটেছে।’

বার্ন ইউনিট সূত্র জানায়, নুরুল ইসলামের শরীরের ৪৮ শতাংশ, সুফিয়া বেগমের ৮০ শতাংশ, সোহাগের ৩৮ শতাংশ এবং নিশরাত জাহান সাথীর শরীরের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে।

ধামরাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ুন কবির বলেন, ‘বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক ওই ফ্ল্যাটের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।’

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি