ইজিবাইক হারিয়ে নিঃস্ব সেই চালকের পাশে দাঁড়ালো র‌্যাব

গাজীপুর প্রতিনিধি
২৭ মার্চ ২০২৪, ২১:৪২আপডেট : ২৭ মার্চ ২০২৪, ২১:৪২

গাজীপুরে ইজিবাইকচালক আবু সাঈদকে আর্থিক অনুদান দিয়েছে র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ। বুধবার (২৭ মার্চ) বিকালে র‌্যাব-১ উত্তরার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ইজিবাইকচালককে ওই আর্থিক অনুদানের টাকা হস্তান্তর করা হয়।

র‌্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেন।

আবু সাঈদ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজহাটি গ্রামের মৃত কলুম উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর মহানগর সদর থানার ছোট দেওড়া কাজী বাড়ির আবু মিয়ার বাড়িতে ভাড়া থেকে সাড়ে তিন বছর যাবৎ ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।

শনিবার (২৩ মার্চ) রাত পৌনে ৮টায় যাত্রীবেশী ছিনতাইকারীরা তার ইজিবাইকটি ছিনতাই করে। এতে তিনি নিঃস্ব হয়ে পড়েন এবং তার উপার্জনের পথ বন্ধ হয়ে যায়। মানবিক দিক বিবেচনা করে র‌্যাব ওই ইজিবাইকচালকের পাশে দাঁড়ায়।

মঙ্গলবার (২৬ মার্চ) রাত সাড়ে ৮ টায় র‌্যাব ওই চালকের ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধারে গাজীপুর মহানগর সদর থানার পশ্চিম ধীরাশ্রম (আশা ব্যাংক) সংলগ্ন জীম এন্টারপ্রাইজে অভিযান চালায়। ওই দোকান থেকে ছিনতাইকৃত ইজিবাইকের বিভিন্ন খোলা অংশ উদ্ধার করে র‌্যাব। এ সময় ধীরাশ্রম এলাকার হেলাল উদ্দিনের ছেলে চুন্নু মিয়াকে (৩৪) গ্রেফতার করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে