এসিল্যান্ডের গাড়িচাপায় ব্যবসায়ী নিহত, চালক জানালেন ‘ব্রেক ফেল’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০২৪, ২২:৫৮আপডেট : ৩১ মার্চ ২০২৪, ২২:৫৮

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীমের গাড়িচাপায় ওয়াহিদ হোসেন দিলীপ (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (৩১ মার্চ) সন্ধ্যার আগে উপজেলার আমিনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওয়াহিদ হোসেন দিলীপ সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে। তিনি টাইলস ব্যবসায়ী। পৌরসভার আদমপুর বাজারের কামাল ভূঁইয়া মার্কেটে টাইলসের দোকান রয়েছে তার।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বিকালে নিজের দোকানে যাচ্ছিলেন দিলীপ। সন্ধ্যার কিছুক্ষণ আগে আমিনপুর এলাকায় পৌঁছালে সোনারগাঁ উপজেলার এসিল্যান্ড মো. ইব্রাহীমের সরকারি গাড়ি দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়। এ সময় এসিল্যান্ড ও চালক গাড়ি থেকে নেমে পালিয়ে যান। ওই গাড়িতে ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট’ লেখা ছিল। গুরুতর আহত অবস্থায় দিলীপকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যার আগে এসিল্যান্ডের গাড়িচাপায় ওই ব্যবসায়ী নিহত হন। দুর্ঘটনার সময়ে গাড়ির ভেতরে এসিল্যান্ড ছিলেন। কেন এবং কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত মামলা হয়নি।’ 

দুর্ঘটনার বিষয়ে জানতে সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. ইব্রাহীমের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহফুজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গাড়িচালক আমাকে জানিয়েছেন, গাড়ির ব্রেক ফেল হয়েছিল। এজন্য দুর্ঘটনা ঘটেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাউকে আটক করা হয়নি। তবে গাড়িচালককে যেকোনো সময় ডেকে আনা যাবে। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবো।’

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের