বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৪, ০৯:৪০আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৯:৪০

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর জরুন এলাকায় বকেয়া পাওনার দাবিতে কেয়া নিট কম্পোজিট পোশাক কারখানা শ্রমিকরা বিক্ষোভ করছেন। ওই প্রতিষ্ঠানে প্রায় আট হাজার শ্রমিক কর্মরত আছেন বলে জানা গেছে।

সোমবার (১ এপ্রিল) সকাল ৬টা থেকে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। 
কোনাবাড়ী থানার এসআই সাইদুর রহমান বলেন, শ্রমিকরা বকেয়ার দাবিতে সড়কে বিক্ষোভ করছেন।

কেয়া নিট কম্পোজিট লিমিটেডের আন্দোলনরত শ্রমিকদের দাবি, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন। বকেয়া ছুটির টাকা ও ঈদ বোনাস দেই দিচ্ছি বলেও দিচ্ছে না। বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা না দেওয়া পর্যন্ত শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাবেন।

প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা সুমন মিয়া বলেন, শ্রমিকরা বিক্ষোভ করছে। শুধু ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবো। 

গাজীপুর শিল্প পুলিশের এসআই এনামুল হক জানান, কোনাবাড়ী থানা পুলিশ, সিটিএসবি ও শিল্প পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

/এফআর/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের